সর্বশেষ আপডেট : ৪১ মিনিট ৩১ সেকেন্ড আগে
বুধবার, ২০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদ্‌যাপনে ঢাকায় চলবে বিশেষ রিকশা

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বিশেষভাবে সাজানো ৫০টি রিকশার উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বুধবার (২০ মে) মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব রিকশার উদ্বোধন করা হয়।

রিকশাগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার আদলে লাল, সাদা ও নীল রঙে সাজানো হয়েছে। উদ্বোধনের পর মার্কিন দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ রিকশাগুলোর ছবি প্রকাশ করে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাসের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা তুলে ধরা হচ্ছে।

এক্স ও ফেসবুকে দেওয়া পোস্টে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিশেষ রিকশা উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে স্বাধীনতা উদ্‌যাপনের পাশাপাশি দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন তুলে ধরা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহ রাজধানীর বিভিন্ন সড়কে এসব বিশেষ রিকশা চলাচল করবে। রিকশাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতা সংগ্রাম, অগ্রযাত্রা এবং বাংলাদেশের সঙ্গে দেশটির কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।

উল্লেখ্য, ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপন করবে। এ উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি ও আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: