সর্বশেষ আপডেট : ১৩ মিনিট ৩৩ সেকেন্ড আগে
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

সংবাদদাতা :

কানাডার টরন্টোতে বসবাসরত সিলেটি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তিন বছর মেয়াদি নির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আলোচনায় রয়েছে এবাদ-মঈনুল-বাবলু পরিষদ, যারা এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে অংশ নিচ্ছে।

এই পরিষদ থেকে মোট ২৯ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে রয়েছেন এবাদ চৌধুরী, নির্বাহী সহ-সভাপতি পদে মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বাবুল এইচ খান।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল কালাম, তাহমিনা আক্তার চৌধুরী, আমজাদ আলী ও রুমি আহমেদ চৌধুরী। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন রেজাউল আবেদীন ও দুলাল ভৌমিক। কোষাধ্যক্ষ পদে মো. খাইরুল আলম এবং সহ-কোষাধ্যক্ষ পদে আমিনুল ইসলাম রনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আলী বর্দি খান সুহেল, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ খায়রুল এহসান, দপ্তর সম্পাদক পদে রুপ্তার আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মিজানুর রহমান মিজান, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মাহমুদ নুরুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মতিউর আলম রুমেল রয়েছেন।

সাংস্কৃতিক সম্পাদক পদে মিটন চন্দ্র দেব ও সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া, ক্রীড়া সম্পাদক পদে কাওসারুল গনি এবং সহ-ক্রীড়া সম্পাদক পদে তানিম ইকবাল চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আল আমিন এবং সহ-প্রচার সম্পাদক পদে লুৎফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে সৈয়দা মকসুদা বেগম রিনু এবং যুব ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মো. শরিফুর রহমান প্রার্থী হয়েছেন। সদস্য পদে রয়েছেন মো. তরিক আলী চৌধুরী, মো. আশরাফুল হেলাল, মোহাম্মদ চুনু মিয়া ও মো. রইফুর আর চৌধুরী।

পরিষদের সহ-ক্রীড়া সম্পাদক প্রার্থী তানিম ইকবাল চৌধুরী দেশে থাকাকালে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক, কালের কণ্ঠ শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং অনলাইন পোর্টাল কেবিসি নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ক্যান্সার অনুদান ফাউন্ডেশন কুলাউড়ার উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন।

এবাদ-মঈনুল-বাবলু পরিষদের প্রার্থীরা টরন্টোতে বসবাসরত বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ ও সংগঠনের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। তারা বলেন, নির্বাচিত হলে কমিউনিটির উন্নয়ন ও সংগঠনের সার্বিক অগ্রগতিতে কাজ করবেন।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে কানাডার বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে আলোচনা ও উত্তেজনা বাড়ছে। সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী আমেজ।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আজফর আহমদ সৈয়দ। কমিশনার হিসেবে রয়েছেন লায়েক চৌধুরী, জামশেদ মিশকাত চৌধুরী, এমাদ হোসেইন এবং শ্রী শঙ্কু পুরকায়স্থ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: