সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

খলিলুর রহমান, বড়লেখা ::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে উপজেলার মোট ৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই পরীক্ষার্থীরা নির্ধারিত কেন্দ্রগুলোতে উপস্থিত হতে শুরু করে। কেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পরীক্ষার্থীরা আত্মবিশ্বাস ও উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক আবু মূসা তারেক, জাহাঙ্গীর আলম, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব দীপক রঞ্জন দাস, চেক অফিসার মঈন উদ্দিন, পুলিশ কর্মকর্তা নিউটন দত্ত, বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, সদস্য হানিফ পারভেজ ও রেদওয়ান আহমদ রুম্মানসহ সংশ্লিষ্টরা।

পরিদর্শন শেষে তারা জানান, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর বড়লেখা উপজেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ৩০৬৭ জন। এর মধ্যে স্কুল থেকে ১০১৭ জন, দাখিল পরীক্ষার্থী ৬৫৯ জন এবং কারিগরি (ভোকেশনাল) শাখার ১০৪ জন অংশ নিচ্ছে। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ২৫ জন—এর মধ্যে স্কুলের ১৫ জন, মাদ্রাসার (দাখিল) ৬ জন এবং কারিগরি শাখার ৪ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: