সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় সোনালী যুবসংঘের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় সোনালী যুবসংঘের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামে আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু।
পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজের সভাপতিত্বে ও সোনালী যুবসংঘের সভাপতি মো. ছনর আলী এবং সাধারণ সম্পাদক মো. মখলিছুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদুর রহমান মুরাদ, ইউপি সদস্য মো. তাহির আলী, শাহিন মিয়া প্রমুখ।
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: