সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ব্যবসায়ী রুবেল হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে কুলাউড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডের এফ রহমান ট্রেডিং (সদাই পাতি) এর স্বত্বাধিকারী কুলাউড়ার সন্তান ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যাকারীদের গ্রেফতার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে কুলাউড়া শহরের স্টেশন চৌমুহনীতে দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ), সর্বস্তরের ব্যবসায়ী ও জনতার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

টিবিএফ’র চেয়ারম্যান মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাছান খালিকের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি মুক্তাদির হোসেন, টিবিএফ’র জয়েন্ট সেক্রেটারী আব্দুল মুক্তাদির জায়েদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলার সদস্য লিংকন তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ রহমান, এনসিপি নেতা ইব্রাহিম মাহমুদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ) ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, আব্দুল হান্নান, জয়েন্ট সেক্রেটারী শরফ উদ্দিন তমু, মোঃ নাজমুল ইসলাম, ট্রেজারার আব্দুস শাকুর, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ব্যবসায়ী জাহের আলম চৌধুরী, সুরমান বখস, নাইম আল মামুন, বাংলাদেশ জাসদের কুলাউড়া পৌর শাখার সভাপতি নিয়ামত খান, সাধারণ সম্পাদক জহিরুর ইসলাম কর্ন, কাদিপুর ইউপি সদস্য আজাদ মিয়া, পেকুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, বিএনপির নেতা ছালেক আহমদ, পরিবহন ইউনিয়নের শ্রমিক নেতা আব্দুল জব্বার বাবলু, ব্যবসায়ী ফয়জুর রহমান, ইমরান আহমদ, রাসেল আহমদ, রিয়াজ আহমদ, আব্দুল মোহিত, আব্দুল লতিফ কালা, জাসদ নেতা সোহাগ মিয়া, ছমির মিয়া, সন্তুস রায়, শাহ আলী, কাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আব্দুর রহমান, ব্যবসায়ী খালিক মিয়া প্রমুখ।

মানববন্ধনে বিপুল সংখ্যক ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, আজ চারদিন অতিবাহিত হওয়ার পরও এখনও কোন আসামী গ্রেফতার হয় নাই। ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কুলাউড়া বাজারের মজুমদার ফ্যাশনের ছিনতাইকৃত টাকা ও রিয়াজ মোবাইলের চুরি যাওয়া মোবাইল উদ্ধারসহ কুলাউড়া বাজারের সংঘটিত চুরি, ছিনতাইয়ের কোন ঘটনাই সুরাহা হচ্ছে না। কিছু আসামী গ্রেফতার হলেও মালামাল উদ্ধার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে হতাশা বিরাজ করছে। এমতাবস্থায় অবিলম্বে শাহ ফয়জুর রহমানের রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং কুলাউড়া বাজারের সংঘটিত ঘটনা সমূহের সুরাহা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

উল্লেখ্য গত ০৭ আগস্ট বৃহস্পতিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের আঘাতে নিহত হন ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল (৫৪)। রুবেলের গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি মৌলভীবাজার শহরে দীর্ঘদিন থেকে ব্যবসা করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: