সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কোতোয়ালী থানার অভিযানে দুই চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে দুই চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৫:৫০ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীকে আটক করা হয়। কোতোয়ালী থানার এসআই মো. ইবাদুল্লাহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, লালাদিঘীরপাড়, সজিব মিয়ার কলোনিতে বসবাস শাহেদ আহমদ (২০) যিনি জৈন্তাপুরের পানিছড়া চিকনাগুল গ্রামের মনাফ মিয়ার পুত্র। অপরজন নগরীর কোয়ারপাড়ের সিকান্দর মিয়ার কলোনির বাসিন্দা রুবেল মিয়া (২৪)। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম এলাকার মান্তিপুরের স্থায়ী বাসিন্দা জিবু মিয়ার পুত্র।

পুলিশ সূত্র জানায়, থানার রেকর্ড ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনায় ধৃত আসামিদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: