সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু জাফর (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (০১ সেপ্টেস্বর) সকালে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের বিহাইডর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবু জাফর ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে।

স্বজনরা জানান, আবু জাফর সকালে ঘরের পাশে নিজের মুরগির খামারে কাজ করতে যান। এসময় তিনি খামারের বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নেওয়ার পথেই জাফর মারা যান।

নিজবাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য সাজু আহমদ রোববার বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনরা আবু জাফরের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: