সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ১০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় নিসচা’র আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি সিলেট ডেস্ক ::

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৭টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, ওলিউর রহমান পারভেজ, শাহরিয়ার শাকিল, ছাদিকুর রহমান, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, সাহাব উদ্দিন, মাহিনুর ইসলাম মাহিন, অসীম কর, ছায়দুল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আগামী ৪ মে ঢাকায় নিসচা’র ১০ম জাতীয় মহাসমাবেশে যোগদানের লক্ষ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: