![]()



ফেঞ্চুগঞ্জে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে লাফ দিয়ে রিনা পাল (৫০) নামে এক নারী আত্মহ’ত্যা করেছেন। নি’হত রিনা পালের বাড়ি কুলাউড়া উপজে’লার রামপাশা গ্রামে।
মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যা ৬টায় মাইজগাঁও রেলস্টেশনে পাশে এ আত্মহ’ত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় রেলওয়ে পু’লিশ আত্মহ’ত্যার একটি চিরকুট উ’দ্ধার করেছে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশন থেকে ছাড়ামাত্র চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন রিনা পাল। পরে ডান পা কা’টা গুরুতর আ’হত অবস্থায় তাঁকে স্থানীয়রা উ’দ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।
এ বিষয়ে মাইজগাঁও রেলস্টেশনের সহকারী মাস্টার পার্থ তালুকদার বলেন, চিরকুটের লেখা পড়ে সে আত্মহ’ত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। ময়নাত’দন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।