![]()



সরকারি আদেশ অমান্য করে ঝুঁ’কিপূর্ণ ভবনে দোকান খোলা, সড়কে অ’বৈধভাবে গাড়ি পার্কিং ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩ হাজার ১শ টাকা জ’রিমানা করেছেন ভ্রাম্যমাণ আ’দালত।
মঙ্গলবার (৮ জুন) নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও দরগা গেইট এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মক’র্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় অ’ভিযান পরিচালনা করে এসব জ’রিমানা করেন।
সরকারি আদেশ অমান্য করে ঝুঁ’কিপূর্ণ ভবনে দোকান খোলা রাখার অ’প’রাধে দ’ণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী দুই ব্যক্তি ও প্রতিষ্ঠানের বি’রুদ্ধে মা’মলা ও ৩শ টাকা করে জ’রিমানা করা হয়।
স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন অমান্য করে অ’বৈধভাবে সড়কে গাড়ি পার্কিং করে নাগরিকদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৫ ব্যক্তির বি’রুদ্ধে মা’মলা করেছেন ভ্রাম্যমাণ আ’দালত। প্রত্যেককে ৩শ টাকা করে জ’রিমানা করা হয়।
এছাড়া ভ্রাম্যমাণ আ’দালতের অ’ভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশনের জন্য এক রেস্টুরেন্ট’কে ভোক্তা অধিকার আইনে ১০০০ টাকা জ’রিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আ’দালতের অ’ভিযানে সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মক’র্তা-কর্মচারীগণ সহ সিলেট মহানগর পু’লিশের একটি দল উপস্থিত ছিলেন।