সর্বশেষ আপডেট : ১০ মিনিট ৩২ সেকেন্ড আগে
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অসহায় রোগীদের অনুদান দ্বিগুণ করেছে বর্তমান সরকার: এমপি এমরান

বিয়ানীবাজারে জটিল রোগে আক্রান্তদের
মাঝে এক লাখ টাকা করে অনুদানের চেক
বিতরণ, ছয়টি সড়ক উদ্বোধন

সিলেটের বিয়ানীবাজারে জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর এককালীন উপহার হিসেবে এক লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, বিগত সরকার জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দিত। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কষ্টের কথা বিবেচনা করে সেই অনুদানের পরিমাণ দ্বিগুণ করে এক লাখ টাকা করেছেন। বর্তমান সরকার সবসময় সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে। মানুষের মৌলিক অধিকার ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল আম্বিয়া আলাউলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হুসেন আহমদ।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে ছয়টি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক উম্মে হাবিবা মজুমদার, জেলা বিএনপি নেতা সিদ্দিক আহমদ, আবু নাসের পিন্টু, এনাম উদ্দিন, মহানগর যুবদল নেতা জাহিদ হাসান, পৌর বিএনপি নেতা তাজ উদ্দিন কুটি, উপজেলা যুবদল নেতা দৌলা হোসেন সুভাষ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফয়েজ আহমদসহ উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: