সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এনসিপির শীর্ষস্থানীয় পদে আসছে পরিবর্তন

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রতিষ্ঠার পর ২০ মাসে জাতীয় সম্মেলন করতে না পারলেও শীর্ষস্থানীয় কয়েকটি পদে পরিবর্তন আনছে চব্বিশের অভ্যুত্থানের ছাত্রনেতাদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে বলেছেন, দুয়েকদিনের মধ্যে এই পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এনসিপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবর্তিত কমিটিতে নাহিদ ইসলামই আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্য সচিব থাকছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন হাসনাত আব্দুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। হাসনাত আবদুল্লাহ বর্তমানে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল); আর নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়ক পদে আছেন।

দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন। মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদেও পরিবর্তন আসতে পারে।

সারজিস আলমকে দলের সাংগঠনিক বিষয় দেখভালের দায়িত্ব দেওয়া হতে পারে। তাকে সহযোগিতার দায়িত্ব পেতে পারেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ।

এই পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে। এখনো পাবলিক করা হয়নি।

চব্বিশের জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি।

‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি দিয়ে আত্মপ্রকাশের সময় ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যের কথা বলেছিল এনসিপি।

গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করে সংসদে ছয়টি আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলের কেন্দ্রীয় কমিটির একজন নেতা জানান, দেশের ৬৪ জেলায় কমিটি গঠন শেষে এখন উপজেলা পর্যায়ে কমিটি করা হয়েছে। উপজেলা কমিটি গঠনের কাজও শেষ পর্যায়ে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: