সর্বশেষ আপডেট : ৪৮ মিনিট ৪০ সেকেন্ড আগে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জন্মদিনে রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার দিলেন ফরিদুর রেজা সাগর

ডেইলি সিলেট ডেস্ক ::

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তাঁর কণ্ঠের সুরের জাদুতে মোহিত হয়েছেন অসংখ্য শ্রোতা। তাঁর কণ্ঠে গীত হয়েছে চলচ্চিত্রের কয়েক হাজার গান। এ ছাড়া দেশের গানসহ নানা ধরনের গানে তিনি সুরের ঝংকার তুলেছেন। কিংবদন্তি এই সংগীতশিল্পীর জন্মদিন উপলক্ষে চ্যানেল আই নির্মাণ করেছে ‘রুনা মহল’ নামে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের গিটার।

অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীর-কন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর কিংবদন্তি এই শিল্পীর জন্মদিনকে রাঙিয়ে তুলতে শুভেচ্ছা উপহার হিসেবে তাঁর হাতে তুলে দেন স্বর্ণের গিটার। গিটার পেয়ে রুনা লায়লা উচ্ছ্বাস প্রকাশ করেন।

‘রুনা মহল’ অনুষ্ঠানের মাধ্যমে জানা যাবে এখনো পর্যন্ত রুনা লায়লার অনেক অজানা তথ্য। টাইমজোন—‘রুনা মহল’ অনুষ্ঠানটি প্রচার হবে আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরিফ খান এবং প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: