সর্বশেষ আপডেট : ৪৮ মিনিট ৫২ সেকেন্ড আগে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ধ্রুব মিউজিক স্টেশনে নতুন গান ‘কন্যা’

ডেইলি সিলেট ডেস্ক ::

ভালোবাসার মানুষের বিয়ে। চারপাশে বিয়ের আয়োজন, উৎসবের আমেজ, সানাইয়ের সুর। অথচ সেই আনন্দের আড়ালেই লুকিয়ে আছে এক প্রেমিকের নিঃশব্দ কান্না। চোখের সামনে প্রিয়তমার অন্য কারও সঙ্গে ঘর বাঁধার দৃশ্য দেখা ছাড়া তার যেন আর কিছুই করার নেই। এমনই এক বেদনাবিধুর গল্প নিয়ে প্রকাশিত হয়েছে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’।

গানটির কথা লিখে, সুর ও কণ্ঠ দিয়েছেন তানজিল মিসবাহ নিজেই। সংগীতায়োজন করেছেন শোভন রায়। প্রেম, বিচ্ছেদ ও প্রিয়জনকে হারানোর অসহায়ত্বকে কেন্দ্র করে গানটির কথায় ফুটে উঠেছে এক প্রেমিকের অন্তর্গত হাহাকার।

গানটির আবেগ ও গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে এর মিউজিক ভিডিও। ভিডিওটি পরিচালনা করেছেন হাসান রনি। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। এতে অভিনয় করেছেন সোবায়েব আক্তার শান্ত ও সুমাইয়া আক্তার।

গানটি প্রসঙ্গে তানজিল মিসবাহ বলেন, ‘গান তৈরির ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি একটি নির্দিষ্ট অনুভূতি বা গল্পকে সুরের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। ‘কন্যা’ গানটির ক্ষেত্রেও সেই ভাবনা কাজ করেছে। গানটির কথা ও সুর তৈরির সময় থেকেই একটি দৃশ্যপট আমার কল্পনায় ছিল। পরবর্তী সময়ে মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে সেই ভাবনাটি পূর্ণতা পেয়েছে। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে ‘কন্যা’ গানটি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: