সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শুভশ্রীকে খোলা চিঠি দেবের

ডেইলি সিলেট ডেস্ক ::

আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে টালিউডের জনপ্রিয় ও চর্চিত জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলির নতুন সিনেমা ‘দেশু ৭’। বহু বছর পর এই সিনেমার মাধ্যমে যেমন আবারও পর্দায় জুটিতে ফিরছেন তাঁরা, তেমনই এর মাধ্যমে পরিচালক হিসেবে ঢালিউডে প্রথমবার আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দেব।

সম্প্রতি সিনেমাটির শুটিং সফলভাবে শেষ হওয়ার পর সহশিল্পী শুভশ্রী গাঙ্গুলিকে উদ্দেশ্যে করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ ও আবেগঘন খোলা চিঠি প্রকাশ করেছেন নতুন পরিচালক দেব।
চিঠিতে যা বললেন পরিচালক দেব

ছবিটির পরিচালনা ও মুক্তি নিয়ে যখন দেব নিজে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন, সেই অনিশ্চয়তার মুহূর্তে শুভশ্রী কীভাবে অভিভাবকের মতো পাশে এসে দাঁড়িয়েছিলেন, সেটিই স্মরণ করেছেন তিনি। দেব জানান, গল্প কিংবা সিনেমার টাইটেল—কোনো কিছুই না জেনে কেবল বিশ্বাসের জায়গা থেকে সঙ্গে সঙ্গে অভিনয়ে সম্মতি জানিয়েছিলেন শুভশ্রী।

খোলা চিঠিতে দেব লিখেছেন, ‘তোমায় অনেক দিন ধরেই চিনি, কিন্তু এই সিনেমা আমায় উপলব্ধি করিয়েছে মানুষ হিসেবে তুমি কতটা বিকশিত হয়েছ।’ অভিনয়ের প্রতি শুভশ্রীর একাগ্রতা এবং কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের সুন্দর ভারসাম্যের প্রশংসা করেন এই নতুন পরিচালক।

একই সময়ে ক্যারিয়ার শুরু করে জীবনের নতুন এই ধাপে ফের একসঙ্গে কাজ করতে পারাকে নিজের জন্য আনন্দের বলে উল্লেখ করেন দেব। বহু বছর ধরে দর্শকমহলে তাঁদের জুটির প্রতি অটুট ভালোবাসা ও গ্রহণযোগ্যতা বজায় রাখার পুরো কৃতিত্বই শুভশ্রীকে দিয়ে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: