সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও এসএসসিতে পাশ করলেন ‘এটা আমাদেরই গল্প’-এর অতিথি, জিপিএ কত?

ডেইলি সিলেট ডেস্ক ::

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর শিশুশিল্পী ইসরাত অতিথি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নাটকটিতে ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নিকট পরিচিতি পেয়েছেন তিনি। নাটকটি পরিচালনা করেছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।

সোমবার (১০ আগস্ট) সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন অতিথির মেজ বোন সাফিনা।

তিনি বলেন, ‘ওর ফলাফলে আমরা অনেক খুশি। শুটিং ব্যস্ততার মধ্যেও অনেক পরিশ্রম করেছে ও। এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও শুটিং করেছে ইসরাত। টেস্ট পরীক্ষার সময় কক্সবাজারে শুটিং শেষ করে সকাল ৮টায় ঢাকায় ফিরে সকাল ১০টায় পরীক্ষায় বসতে হয়েছিল। শুটিং সেটেও কাজের ফাঁকে বই নিয়ে পড়াশোনা করত হতো ওকে।’

উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় অতিথি। জিপিএ–৪ পেয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’র ‘ফারহানা’ এ শিশুশিল্পী। ফলাফল প্রকাশের পর গিয়েছেন স্কুলে। প্রধান শিক্ষকের সঙ্গে ছবি তুলে সেটা পোস্ট করেছেন ফেসবুকে।

সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় অতিথি। ফেসবুকে তার অনুসারীর সংখ্যাও বেশ। সেখানে পরীক্ষার ফলাফল নিয়ে সে লিখেছে, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য যে, নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়েছেন অতিথি। তবে নাটকের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞানের পড়াশোনা তার জন্য অধিক চাপের হয়ে যাচ্ছিল। তাই বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিজ্ঞান থেকে মানবিক বিভাগে চলে আসেন ইসরাত। এরপর স্বল্প সময়ে নতুন বিভাগে প্রস্তুতি নিয়ে দিয়েছেন পরীক্ষা। এমনকি পরীক্ষার দুই দিন আগেও শুটিং করতে হয়েছিল তাকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: