![]()


স্টাফ রিপোর্টার :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন।
সংগঠনের উদ্যোগে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৪টায় নগরীর সুন্দরবন আবাসিক এলাকার প্রধান সড়কের পাশে, ৩২ নম্বর ওয়ার্ড, সিলেট সিটি করপোরেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফিরাত কামনায় ছদকায়ে জারিয়া হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং শহীদ সাংবাদিকের স্মৃতিকে সম্মান জানাতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক, সুধীজন ও সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে উপস্থিত থেকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সবার সম্মিলিত উপস্থিতি ও অংশগ্রহণ এই মহৎ উদ্যোগকে আরও অর্থবহ করে তুলবে বলে মনে করেন সংগঠনের আহ্বায়ক কবীর আহমদ সোহেল এবং সদস্য সচিব ফয়সাল আমীন।