সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২৭ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল : বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট

স্পোর্টস রিপোর্টার :

নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরেই দারুণ সাফল্য দেখিয়েছে সিলেট অঞ্চল। বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিলেট, আর বালিকা বিভাগে শিরোপা জিতেছে রংপুর অঞ্চল।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সিলেট। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন আরমান খান জিসান।

ফাইনালের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তৃতীয় মিনিটে গোলের সুযোগ তৈরি করেও সফল হতে পারেনি ময়মনসিংহ। পরের মিনিটেই সিলেটের আক্রমণও প্রতিহত করে প্রতিপক্ষের রক্ষণভাগ। ষষ্ঠ মিনিটে লিডের খুব কাছাকাছি পৌঁছেছিল সিলেট, তবে দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন ময়মনসিংহের গোলরক্ষক। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

বিরতির পর মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় সিলেট। ৫৮তম মিনিটে আরাফাত রাফির দূরপাল্লার শট অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়। তবে এক মিনিট পরই আসে কাঙ্ক্ষিত গোল। মাঝমাঠ থেকে নেওয়া দুর্দান্ত দূরপাল্লার শটে বল জালে জড়িয়ে সিলেটকে এগিয়ে দেন আরমান খান জিসান। শেষ পর্যন্ত এই একমাত্র গোলেই প্রথম আসরের চ্যাম্পিয়ন হয় সিলেট।

অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে রাজশাহী অঞ্চলকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় রংপুর।

ম্যাচের অষ্টম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় রংপুর। গোলরক্ষকের ক্লিয়ার করা বল স্মৃতি কিসকোর গায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পর কর্নার থেকে হেড করে নিজের দ্বিতীয় গোল করেন কিসকো। বিরতির আগে তন্বীর গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। পরে ৫২তম মিনিটে সুমাইয়ার গোলে বড় জয় নিশ্চিত করে রংপুর।

দারুণ নৈপুণ্য প্রদর্শন করে প্রথম আসরের বালক বিভাগের শিরোপা জিতে নেয় সিলেট, আর বালিকা বিভাগে আধিপত্য দেখিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে রংপুর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: