সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দীর্ঘদিনের লড়াইয়ের প্রশংসা করেন।

রোববার প্রকাশিত এক বার্তায় খামেনি বলেন, ইসরায়েলের হামলার মুখেও হিজবুল্লাহ দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। তার দাবি, বিশ্বের অনেক মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিতে অসন্তুষ্ট। তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়া প্রয়োজন।

তিনি বলেন, হিজবুল্লাহর সংগ্রাম বিশ্বের অনেক মানুষের জন্য অনুপ্রেরণা। সংগঠনটির যোদ্ধাদের ধৈর্য, ত্যাগ ও সহনশীলতারও প্রশংসা করেন তিনি।

খামেনি আরও বলেন, হিজবুল্লাহকে সমর্থন ও সুরক্ষা দেওয়া ইরানের কৌশলগত অগ্রাধিকার। তার মতে, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং ইসরায়েলের সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধ হওয়া—যে কোনো সমঝোতা বা যুদ্ধবিরতির গুরুত্বপূর্ণ শর্ত।

তিনি হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরাল্লাহসহ নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তার দাবি, তাদের আত্মত্যাগের ফলে হিজবুল্লাহ শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে এবং লেবাননের মর্যাদা বেড়েছে।

খামেনি হিজবুল্লাহর যোদ্ধা, বাস্তুচ্যুত মানুষ এবং নিহত সদস্যদের পরিবারের জন্য দোয়া করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত প্রতিরোধ আন্দোলন সফল হবে।

এদিকে একই দিনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল খুলাইফি লেবাননের উপপ্রধানমন্ত্রী তারেক মিত্রির সঙ্গে ফোনে কথা বলেন। তারা লেবাননের পরিস্থিতি, বাস্তুচ্যুত মানুষের সংকট এবং তাদের নিরাপদে নিজ এলাকায় ফেরানোর বিষয় নিয়ে আলোচনা করেন। কাতার জানায়, তারা লেবাননের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি আগের মতোই সমর্থন দিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: