সর্বশেষ আপডেট : ৮ মিনিট ১১ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোলাপগঞ্জে কৃষক কার্ড, শিক্ষা ও সড়ক উন্নয়নে দিনব্যাপী ব্যস্ত এমপি এমরান

স্টাফ রিপোর্টার :

কৃষকের তথ্যভান্ডার গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো সংস্কারে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে গোলাপগঞ্জে দিনব্যাপী ব্যস্ত সময় কাটিয়েছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) কৃষক কার্ডের পাইলট প্রকল্পের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, মাদ্রাসা পরিদর্শন, দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং রাণাপিং কারখানা বাজার সড়ক সংস্কার কাজের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

দুপুরে উপজেলার চৌঘরী বাজারে সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি এমরান আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ছবেদ আলী, জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, বদরুল আলম চৌধুরী, ছালিক চৌধুরী, জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মাশরাফুল আলম এবং ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী।

পরে তিনি ঢাকাউত্তর রাণাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এবং খলাগ্রামের দারুল মারিফ মহিলা মাদ্রাসা পরিদর্শন করেন।

বাদ আসর রাণাপিং কারখানা বাজার সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন এমপি এমরান আহমদ চৌধুরী। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ এ সড়কের সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। উদ্বোধন শেষে কারখানা বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, “বিএনপির নির্বাচনী ওয়াদার অন্যতম ছিল ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড। আলহামদুলিল্লাহ, আজ গোলাপগঞ্জে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নেও আমরা কাজ করছি। মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সড়ক সংস্কার ও উন্নয়ন অব্যাহত থাকবে। কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে সরকার প্রতিশ্রুত সব কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে।”

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী এবং সঞ্চালনা করেন গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মওদুদ হোসেন চৌধুরী সুমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস।

এ সময় উপস্থিত ছিলেন বদরুল আলম চৌধুরী, ছালিক চৌধুরী, মিনহাজ উদ্দিন চৌধুরী, প্রবীণ মুরব্বি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামাল আহমদ, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, প্রবাসী বিএনপি নেতা আতাউর রহমান, জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাকের মাহমুদ, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিপু আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: