সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, শরীরে ৪৩ সেলাই

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের এক এসআইকে ছুরি মেরে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

‘পুর্ব শত্রুতার জেরে’ এই হামলার ঘটনা ঘটেছে বলে ভাষ্য মোহাম্মদপুর পুলিশের, আহতের পিঠে ৪৩টি সেলাই লেগেছে।

কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের, ৪ নম্বর রোডে নিজের বাসার কাছে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনার শিকার হন পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত এসআই ওসমান গণি। তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন শাখায় কর্মরত আছেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর জোন) সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলছেন, এটি ছিনতাইয়ের ‘ঘটনা নয়’।

“ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে এটি পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। আমরা জড়িত হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

আহত ওই পুলিশের বরাত দিয়ে এসি মামুন আরও বলেন, প্রত্যক্ষদর্শী ও থানার একাধিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি।

“এ সময় পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ছুরিকাঘাতের পর আহত পুলিশ সদস্য হামলাকারীকে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেননি।”

ঘটনার কারণ সম্পর্কে পুলিশের এসি আব্দুল্লাহ আল মামুন বলছেন, ভুক্তভোগীর ধারণ ‘পূর্ব শত্রুতার জের ধরে’ কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: