সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফোন নম্বর ছাড়াই আইপ্যাডে চলবে হোয়াটসঅ্যাপ

ডেইলি সিলেট ডেস্ক ::

ফোন নম্বরের বাধ্যবাধকতা থেকে আরও এক ধাপ সরে এল মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।

এখন থেকে ব্যবহারকারীরা কোনো ফোন নম্বর লিংক না করে সরাসরি ইউজারনেইম ব্যবহার করে আইপ্যাডে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

অ্যাকাউন্ট নিবন্ধনের সময় কেবল এককালীন পাসকোড বা ওটিপি গ্রহণের জন্যই ফোন নম্বরের প্রয়োজন হবে। তবে আইপ্যাড অ্যাকাউন্টটিকে ব্যবহারকারীর মূল ফোন নম্বরের অধীনস্থ বা ‘কম্প্যানিয়ন ডিভাইস’ হিসেবে যোগ রাখার প্রয়োজন পড়বে না।

কেবল কয়েক সপ্তাহ আগেই ইউজারনেইম ব্যবহারের এ ফিচারটির ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এখন আইপ্যাড থেকে সরাসরি নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নম্বর ছাড়াই খোলা যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউজারনেইমের ব্যবহার পরিচিত বিষয় হলেও কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এ রূপান্তর ছিল বেশ ধীরগতির।

টেলিগ্রামের মতো প্রতিযোগী মেসেজিং বিভিন্ন অ্যাপ বহু বছর ধরেই প্রায় সব ধরনের প্ল্যাটফর্মে নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করা গেলেও অ্যাপলের আইপ্যাড চালুর পর দীর্ঘ ১৫ বছর হোয়াটসঅ্যাপ এ ডিভাইসটির জন্য অফিসিয়াল অ্যাপ প্রকাশ করেনি।

তবে, কিছু বড় পরিবর্তন এনেছে মেটা মালিকানাধীন এ প্ল্যাটফর্ম। এখন থেকে ‘অ্যান্ড্রয়েড অটো’ ও অ্যাপলের ‘কারপ্লে’ ব্যবহারে মিলবে নতুন অভিজ্ঞতা, যার ফলে পথচলার মাঝেই অ্যাপটির একাধিক ফিচার সহজে নিয়ন্ত্রণ করা যাবে।

এতদিন গাড়ির ডিসপ্লেতে প্রধানত ভয়েস কমান্ডের ওপর নির্ভর করতে হলেও নতুন ইন্টারফেইসে এখন গাড়ি চালানোর সময় স্ক্রিনেই পাওয়া যাবে কল হিস্ট্রি, প্রিয় কন্টাক্ট, চ্যাটিংয়ের তালিকা ও পড়া হয়নি এমন সব মেসেজ।

এ ছাড়া, নতুন আপডেটে যোগ হয়েছে ‘অ্যাডোবি অ্যাক্রোব্যাট’-এর সংযোগ। ফলে ব্যবহারকারীরা অ্যাপের ভেতর থেকেই যে কোনো পিডিএফ ফাইল সরাসরি খোলা ও এডিট করার সুবিধা পাবেন।

অন্যদিকে, আশির বা নব্বই দশকের ‘এআইএম’-এর স্মৃতি ফিরিয়ে এনে এখন অ্যাপল মিউজিক বা স্পটিফাই থেকে নিজের পছন্দের গানকে হোয়াটসঅ্যাপ ‘স্ট্যাটাস’ হিসেবেও সেট করার সুযোগ দিচ্ছে মেটা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: