সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শেষ মুহূর্তের গোলে কোয়ার্টারে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক :

প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

সোমবার হিউস্টনে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে জাপান শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে গোল দুটি করেন কাসেমিরো ও গাব্রিয়েল মার্তিনেল্লি।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য ছিল ব্রাজিলের। তবে জাপানের সুসংগঠিত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ভিনিসিউস জুনিয়র, মাতেউস কুইয়া ও সতীর্থরা। উল্টো হাইড্রেশন বিরতির পর ম্যাচের ৩২তম মিনিটে মাঝমাঠে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে দুর্দান্ত এক শটে জাপানকে এগিয়ে দেন কাইশু সানো। জাতীয় দলের হয়ে এটিই ছিল তার প্রথম গোল।

প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে গতি আনতে লুকাস পাকেতার বদলে এন্দ্রিককে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। এরপর আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল।

৫৬তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের কাটব্যাক থেকে গাব্রিয়েল মাগালাইসের বাড়ানো বল হেডে জালে জড়িয়ে সমতা ফেরান কাসেমিরো। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও দীর্ঘ সময় জয়সূচক গোলের দেখা পায়নি ব্রাজিল।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখন যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্রুনো গিমারেসের পাস থেকে দুই ডিফেন্ডারের মাঝখানে বল পেয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন গাব্রিয়েল মার্তিনেল্লি। তার গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।

বিশ্বকাপে এটি ছিল মার্তিনেল্লির প্রথম গোল এবং জাতীয় দলের হয়ে ২৫ ম্যাচে পঞ্চম গোল।

অন্যদিকে, বিশ্বকাপের নকআউট পর্বে হতাশার গল্প আরও দীর্ঘ হলো জাপানের। পাঁচবার নকআউট পর্বে উঠে প্রতিবারই প্রথম ধাপ থেকেই বিদায় নিতে হয়েছে এশিয়ার দেশটিকে। এবারও শেষ বত্রিশ থেকেই বিদায় নিতে হলো তাদের।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: