সর্বশেষ আপডেট : ৫ মিনিট ২০ সেকেন্ড আগে
সোমবার, ২৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এসএমপির ডিবি-সাইবার ইউনিটের তৎপরতায় ৬৮ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার ::

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ও ‘জিনিয়া টিম’-এর বিশেষ তৎপরতায় উদ্ধার হওয়া ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসএমপির পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।

জানা গেছে, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের লক্ষ্যে গত ২২ ফেব্রুয়ারি বিশেষ টিম গঠনের পর থেকে এ পর্যন্ত গোয়েন্দা পুলিশ সর্বমোট ২৩০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের মোবাইল ফোন ফিরে পেয়ে গ্রাহকরা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ কমিশনার পুরোনো মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ব্যবহৃত মোবাইল ফোন কেনার আগে বিক্রেতার পরিচয়, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র এবং ডিভাইসের আইএমইআই (IMEI) নম্বর যথাযথভাবে যাচাই করা উচিত।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তিনি জানান, গত ২৭ জুন কোতোয়ালী মডেল থানার কাষ্টঘর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত তিন মাদক ব্যবসায়ীসহ মোট ৩০ জনকে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজার পাশাপাশি ১২টি চাকু, ২৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ২৭ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ কমিশনার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: