সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ২৭ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটিতে যত আলোচিত সিনেমা

ডেইলি সিলেট ডেস্ক ::

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে জমজমাট দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো। বড়পর্দার আলোচিত সিনেমাগুলোর একের পর এক ওটিটি মুক্তির ঘোষণায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। বিশেষ করে যারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাগুলো দেখতে পারেননি, তাদের জন্য ঈদের ছুটিতে ঘরে বসেই বিনোদন উপভোগের বড় সুযোগ তৈরি করে দিয়েছে দেশের জনপ্রিয় সব ওটিটি প্ল্যাটফর্ম।

এর মধ্যে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। ঈদের ছুটিতে দর্শকদের বিনোদনের মাত্রা বাড়াতে প্ল্যাটফর্মটি ইতোমধ্যেই ছয়টি সিনেমার তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে রয়েছে মেগা স্টার শাকিব খান অভিনীত আলোচিত ও ব্লকবাস্টার হিট সিনেমা ‘বরবাদ’। আগামী ৭ জুন থেকে সিনেমাটি দেখা যাবে এই প্ল্যাটফর্মে।

এছাড়া আইস্ক্রিনের ঈদ কনটেন্ট লাইনে ২৭ মে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’ সিনেমাটি। সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন ‘বরবাদ’ নির্মাতা মেহেদি হাসান হৃদয়। গেল ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তির পর সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক আলোচনায় আসে। এই তালিকায় আরও রয়েছে ২৮ মে ‘শান’, ২৯ মে ‘জংলি’ এবং ৩০ মে ‘পায়ের তলায় মাটি নাই’।

আইস্ক্রিন ছাড়াও অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও থাকছে নতুন সিনেমা, ওয়েব ফিল্ম ও সিরিজের বড় আয়োজন। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এখন দেখা যাচ্ছে হইচই-এ। প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা কুড়ানোর পর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘দম’। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি।

আবার, সদ্য চালু হওয়া ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ দেখা যাবে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

অন্যদিকে রোম্যান্টিক গল্প দেখতে চাইলে দর্শকরা চোখ রাখতে পারেন বঙ্গ-তে। এখানে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘তাজমহল’। ওয়াহিদ আনাম পরিচালিত এই ফিল্মে অভিনয় করেছেন ফাইজুল ইয়ামিন ও কলকাতার অভিনেত্রী শ্রীজা দত্ত। দুই বাংলার দুই মানুষের আবেগঘন প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। এছাড়া ঈদের চতুর্থ দিন থেকে বঙ্গ-তে দেখা যাবে আরও একটি ওয়েব ফিল্ম ‘মুখোশ মুখো’।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: