সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিকৃবিতে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব ২০২৬ অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব ২০২৬। শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এ উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিকাল ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, একটি জাতির উন্নয়ন নির্ভর করে তার চিন্তাশক্তি, গবেষণা ও বৈজ্ঞানিক দক্ষতার ওপর। জীববিজ্ঞান অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল সৃষ্টি করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সহায়তা করে। তিনি বলেন, জয়-পরাজয়ের চেয়ে শেখার আগ্রহ, অভিজ্ঞতা অর্জন এবং আত্মবিশ্বাস গড়ে তোলাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে জীববিজ্ঞানের গুরুত্ব দিন দিন বাড়ছে। চিকিৎসা বিজ্ঞান, কৃষি, পরিবেশ সংরক্ষণ ও জিন প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে জীববিজ্ঞানের অবদান অপরিসীম। এ ধরনের অলিম্পিয়াড শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার প্রতি আগ্রহী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব, সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর ড. মৃতুঞ্জয় কুন্ডরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ দিদার চৌধুরী।

এর আগে সকাল ৯টায় সিকৃবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

উল্লেখ্য, দেশের ১১টি অঞ্চলে অনুষ্ঠিত জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার অংশ হিসেবে সিলেট অঞ্চলে ১ হাজার ৪৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ভোর থেকেই সিকৃবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: