সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ১৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কোম্পানীগঞ্জে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে পলাতক আসামি গ্রেফতার

সংবাদদাতা ::

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও চোরাচালান মামলার এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রাম থেকে মো. মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মো. ইসলাম উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এবং কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎ জ্যোতি দাসের নেতৃত্বে পুলিশের একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা মনিরুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক ও চোরাচালান সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারের পর তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: