সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকার কোতোয়ালি থানাধীন নয়াবাজার পার্ক এলাকায় শুক্রবার রাতে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। গুলিবিদ্ধ রাসেল (৩১) কোতোয়ালি থানা যুবদলের সদস্য বলে দাবি করেছেন তার বন্ধুরা।

শুক্রবার (৪ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রাতে নয়াবাজার এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসে। তার বাম বুকে গুলি লেগেছে।

চিকিৎসকদের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, তার অবস্থা গুরুতর। তার সঙ্গে থাকা লোকজন তাকে জরুরি বিভাগ থেকে অন্য বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে।

হাসপাতালে রাসলের বন্ধু রিপন দাস বলেন, রাসেল কোতয়ালী থানা যুবদলের সদস্য। রাতে নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তরা তার বাম বুকে গুলি করে। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাসেলকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর।”

রাসেলের বাবার নাম মোহাম্মদ আলী। শ্যামপুর আরসিং গেট এলাকায় তাদের বাসা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: