সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইমজার নতুন কমিটি গঠন

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন এবং ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভির স্টাফ ক্যামেরাপারসন আনিস রহমান। শনিবার রাতে ইমজার হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।

কমিটির প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এসএ-এর স্টাফ চিফ ভিডিও জার্নালিস্ট লিটন চৌধুরী, দ্বিতীয় সহ-সভাপতি হয়েছেন বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ, সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের রিপোর্টার মো. আমিনুল ইসলাম।

এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নাগরিক টিভির সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, প্রচার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন সময় টেলিভিশনের রিপোর্টার অপু বণিক, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউজ টুয়েন্টিফোরের ক্যামেরাপারসন হাসান শিকদার সেলিম।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট ও ইমজার সদ্য সাবেক সভাপতি আশরাফুল কবির, এখন টেলিভিশনের রিপোর্টার সন্দীপন চক্রবর্তী শুভ ও বাংলাভিশনের ক্যামেরাপারসন আজমল আলী। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: