![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগর পুলিশের সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে শাহপরাণ (রহঃ) থানার শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) খন্দকার জাফর ইমাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকা থেকে শাহপরাণ (রহঃ) থানার এফআইআর নং-১৩, তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, পেনাল কোড-১৮৬০ এর ৩৪১/৩৯২ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন ঠাকুরগাঁও সদর থানার সালন্দর জামুড়িপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের পুত্র সাদ্দাম হোসেন (৩০)। বর্তমানে তিনি সিলেট জেলার মোগলাবাজার থানার পশ্চিমভাগ আবাসিক এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সাদ্দাম হোসেন সংঘবদ্ধ মোটরসাইকেল ব্যবহারকারী ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে পেনাল কোড ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।