সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ সাবেক মহিলাদল নেত্রীর

জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে তার পরিবারকে সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত করছে—এমন অভিযোগ করেছেন নগরের ছড়ারপার এলাকার বাসিন্দা মৃত সাবু মিয়ার স্ত্রী রুনু বেগম।

সোমবার (২ মার্চ) সিলেট প্রেসক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। নিজেকে ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী এবং সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচয় দিয়ে রুনু বেগম বলেন, কয়েক বছর ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে তাদের জায়গা নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবারকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি জানান, তার দুই ছেলে রুমেল আহমদ ও রুহেল আহমদ মানসিকভাবে অসুস্থ। বড় ছেলে রুমেলের সন্তান আতাউর রহমান রাহী কলেজ শিক্ষার্থী এবং ছোট ছেলে রুহেলের সন্তান এহসান আরাফাত রাফি স্কুলছাত্র। কষ্ট করে পরিবার চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

রুনু বেগম বলেন, প্রায় দুই বছর আগে জায়গা বিরোধের জেরে তার নাতি রাহীকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি ‘তদন্তরিপোর্টডটকম’ নামে একটি ফেসবুক পেইজে তার নাতিকে জড়িয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করা হচ্ছে। সর্বশেষ এক প্রতিবেদনে গোয়াইনঘাট সীমান্ত এলাকার চোরাচালান ও কালিঘাট বাজারে ভারতীয় পণ্য বিক্রির প্রসঙ্গ তুলে রাহীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। সেখানে তাকে ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি ও বাজার নিয়ন্ত্রক হিসেবে উল্লেখ করা হয়।

রুনু বেগম দাবি করেন, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ঘোষিত ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কমিটিতে আরাফাত আহমদ নামে একজন সাধারণ সম্পাদক ছিলেন। তার নাতি কখনো ছাত্রলীগের কোনো কমিটিতে যুক্ত ছিলেন না। একই প্রতিবেদনে মাসুম ও সাদ্দাম নামে দুইজনের নাম উল্লেখ করা হয়েছে, যারা স্থানীয়ভাবে শ্রমিক হিসেবে পরিচিত। “একজন কলেজপড়ুয়া ছেলে কীভাবে একটি বাজার নিয়ন্ত্রণ করবে?”—প্রশ্ন রাখেন তিনি।

এছাড়া ‘নগর সমাচার২৪ডটকম’ নামে আরেকটি পেইজে রাহীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রকাশ করা হয়। এ বিষয়ে তিনি জানান, শবে বরাতের আগের দিন বন্দরবাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে এবং পরে ৫ আগস্ট-পরবর্তী বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তবে মামলার বাদী আব্দুস সালাম টিপু আদালতে লিখিতভাবে জানান, রাহীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। পরে আদালত রাহীকে জামিন দেন।

সংবাদ সম্মেলনে রুনু বেগম অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: