সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় গিয়েই প্রশাসনের সকল স্তরের নগ্ন দলীয়করণ শুরু করেছে। পুলিশসহ প্রশাসনের বিভিন্ন স্তরে নগ্ন হস্থক্ষেপের কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। সরকারের এই ধরণের কর্মকান্ড ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পরিপন্থি। যা জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণার শামিল।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার ২ সপ্তাহও পার হয়নি। এরই মধ্যে তারা বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন সচিবালয়ের অধিকাংশ পদে নগ্ন দলীয়করণ, নির্বাচন আয়োজনের পরিবর্তে সিটি কর্পোরেশনে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অযোগ্য লোকদের ভিসিসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পরিপন্থি। শুধু তাই নয়, সিলেট নগরীতে প্রকাশ্য ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ওসিকে ক্লোজড করা ফ্যাসিবাদের পদধ্বনি। চুরি, ছিনতাই, চাঁদাবাজি রোধে পুলিশ প্রশাসনের প্রতি নগ্ন হস্থক্ষেপ বন্ধের বিকল্প নেই। দেশে ফের নতুন ফ্যাসিবাদী শাসনব্যবস্থা জনগণ মেনে নিবেনা।

তিনি সোমবার সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় নগরীর বন্দরবাজার কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আবদুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, ক্বারী আলা উদ্দিন, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম মজুমদার, শাহেদ আলী, শামীম আহমদ ও নাজির উদ্দিন প্রমূখ।

এছাড়া বৈঠকে মহানগর জামায়াতের মজলিসে শুরার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: