![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগর পুলিশের সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকার পুরাতন পোস্ট অফিসের গলির সোনা মিয়ার কলোনি (হাওরের বাড়ি) এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে রুজিনা খাতুনের ভাড়াকৃত বসতঘরের ভেতর থেকে ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— সুনামগঞ্জ জেলার ছাতক থানার পূর্ব কামারগাঁও রহমদবাগ এলাকার সাইদুর রহমানের পুত্র আতিকুর রহমান মুন্না (৪৫), বর্তমানে দক্ষিণ সুরমার বানেশ্বরপুর এলাকায় বসবাসরত; দক্ষিণ সুরমা থানার ভার্থখলা স্বর্ণালী-২০ এলাকার মৃত আব্দুল রহমান লাল মিয়ার পুত্র কাবুল মিয়া (৫৫); এবং ভার্থখলা (হাওরের বাড়ি) ব্লক-ডি এলাকার সালেক মিয়ার স্ত্রী রুজিনা খাতুন (২৮)।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক)/৪১/৩৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।