সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি সুহেল, সম্পাদক জুবের

স্টাফ রিপোর্টার ::

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ছয়ফুল আলম ফলাফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল-হেলাল ও অ্যাডভোকেট মো. কাওছার জুবায়ের।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের দ্বিতীয় ও তৃতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির মোট ১,৬৬৫ ভোটারের মধ্যে ১,৩৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ২৪টি পদের বিপরীতে ৫৮ জন আইনজীবী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) ৫৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট পান্না লাল দাশ ৪৩৮ ভোট এবং সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মো. জোবায়ের বখ্ত জুবের ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

যুগ্ম সম্পাদক-১ পদে অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত (অপি) ৩১৩ ভোট এবং যুগ্ম সম্পাদক-২ পদে অ্যাডভোকেট মো. হেদায়েত হোসেন তানবীর ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম ৫৮১ ভোট পান। সহ-ক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯ ভোট ও অ্যাডভোকেট ঝুমকি পুরকায়স্থ ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ ৭২৮ ভোট পান। নির্বাচন কমিশনার পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ভোট ও অ্যাডভোকেট নাজমুল ইসলাম ৫৭৮ ভোট পান। সহকারী নির্বাচন কমিশনার পদে অ্যাডভোকেট সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২ ভোট পান। মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট সৈয়দা হেলেন বেগম এবং মহিলা বিষয়ক সহ-সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট মো. জাহিদুল হক জাবেদ নির্বাচিত হন।

সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল ৬৯৪ ভোট ও অ্যাডভোকেট জিয়াউল হক মোস্তাক ৬৭২ ভোট পান। কার্যনির্বাহী কমিটির সাতটি সদস্য পদে অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান (৮৯৯), মো. আতিকুর রহমান (৮৯৫), এ.এস.এম. আব্দুল গফুর (৮৭২), মো. আনোয়ার হোসেন (৮৬৯), এ.কে.এম. ফখরুল ইসলাম (৮৫৭), মোহাম্মদ জুয়েল (৮৪০) এবং মো. ওবায়দুর রহমান (৮২২) ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: