![]()


সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে বিজয় টিভির সিলেট প্রতিনিধি এম. সাইফুর রহমান তালুকদার পুনরায় নির্বাচিত হয়েছেন।
সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও মুহিবুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার (একাত্তর টেলিভিশন), সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু (আলোকিত বাংলাদেশ), সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি (ঢাকা পোস্ট), কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল (টাইম বাংলা নিউজ), পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ (একাত্তোরের কথা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. কামরুল আলম (আলোকিত সিলেট), দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন মান্না (ডেইলি ক্যাম্পাস), সদস্য সাদিকুর রহমান চৌধুরী (দিনকাল), মো. মশাহিদ আলী (বার্তা ২৪) ও সৈয়দ রাসেল আহমদ (আজকের সিলেট)।
ভোট চলাকালে নির্বাচন পরিদর্শন করেন এসএমপির মুখপাত্র ও ডিসি (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, আপিল বোর্ডের সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার ও এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল এবং এনসিপি সিলেট জেলা শাখার নেতা আব্দুর রহিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ।-বিজ্ঞপ্তি