![]()


সিলেট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং মুসল্লিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব। মসজিদের পবিত্রতা রক্ষা ও মুসল্লিদের ওজুর সুব্যবস্থা নিশ্চিত করতে চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করা হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এসময় তিনি কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও আশ্বাস দেন।
পরিদর্শনকালে তিনি মসজিদ কমিটি ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কাজ নির্বিঘ্ন রাখতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলী, সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমদ, মসজিদ কমিটির মোতাওয়াল্লী আব্দুল মতিন, সদস্য চুনু মিয়া ও ফারুক আহমদ। এছাড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি আফজল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, ইকবাল বাহার চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহ মারুফ উদ্দিন, ২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শিপু আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুর রহমান তজন, জাবেদুল ইসলাম দিদার, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, ২৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মেহরাজ হোসেন রাজু, যুগ্ম আহ্বায়ক বাবলু আহমদ এবং ২৬নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য মসজিদের মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।