সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: খন্দকার মুক্তাদির

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নির্বাচিত হলে উন্নয়ন কার্যক্রমে শতভাগ জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তিনি বলেন, গত প্রায় দেড় দশকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা ছিল না, স্থানীয় মানুষের অংশগ্রহণও উপেক্ষিত ছিল। ফলে অনেক ক্ষেত্রেই উন্নয়ন ছিল লোক দেখানো। ভবিষ্যতে এ ধারা আর চলবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে এবং দুপুরে কোর্ট পয়েন্ট এলাকায় গণসংযোগ শেষে এক সভায় তিনি এসব কথা বলেন। আদালত এলাকায় গণসংযোগ শেষে ২ নম্বর বার হলে ওই সভা অনুষ্ঠিত হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী দিনে উন্নয়ন কর্মকাণ্ডে কী কাজ হচ্ছে, কেন হচ্ছে—তা জনগণ সহজেই জানতে পারবে। প্রতিটি উন্নয়ন হবে পরিকল্পিত, টেকসই ও দীর্ঘমেয়াদি। কোনো ধরনের কসমেটিক বা লোক দেখানো প্রকল্পের সুযোগ থাকবে না। তিনি জানান, প্রতিটি এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠন এবং মসজিদের ইমামদের সম্পৃক্ত করা হবে, যাতে এলাকার প্রকৃত চাহিদা অনুযায়ী কাজ করা যায়।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার মুক্তাদির আরও বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি কাজের হিসাব জনগণের কাছেই দিতে হবে। উন্নয়নের নামে অপচয় কিংবা অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। মানুষের আস্থা ও বিশ্বাসকে ভিত্তি করেই বিএনপি উন্নয়ন রাজনীতির একটি নতুন ধারা সূচনা করতে চায়। সিলেট-১ আসনের প্রতিটি মানুষের প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই তাঁর মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলাভিত্তিক কার্যক্রম জোরদার করা হবে। এ লক্ষ্যে সিটি করপোরেশনের নতুন ওয়ার্ডগুলোতে আলাদা খেলার মাঠ নির্মাণ এবং সদর উপজেলার সাতটি ইউনিয়নে সাতটি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নগরীর বিভিন্ন ওয়ার্ডে আন্তর্জাতিক মানের কাভার্ড স্পোর্টস ফ্যাসিলিটি নির্মাণ করা হবে, যেখানে মিনি ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ইনডোর খেলাধুলার সুযোগ থাকবে। দীর্ঘমেয়াদে সিলেটকে একটি ক্রীড়াবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওবায়দুল রহমান ফাহমির সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক উদ্দিন আশু ও মাহবুবুর রব ফয়সাল, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সুহেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি বদরুল আহমদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ সুরমার ঝালোপাড়া, নগরীর শিবগঞ্জ, রিকাবীবাজার ও কানিশাইল এলাকায় পৃথক পথসভায় অংশ নেন খন্দকার আব্দুল মুক্তাদির। এসব পথসভায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজীব, কাতার বিএনপির সভাপতি শরীফুল হক সাজু, ফাতেমা জামান রোজী, সৈয়দ সাফেক মাহবুব, শাকিল মুরশেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: