সর্বশেষ আপডেট : ০ ঘন্টা আগে
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিন — মাওলানা হাবিব

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১-দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, নারীরা যেন ঘরে ও বাইরে সর্বোচ্চ নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে চলতে পারেন, সে লক্ষ্যেই তারা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চান। রাস্তাঘাট, কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি জানান।

তিনি বলেন, বখাটেপনা ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনে জামায়াত শুরু থেকেই সোচ্চার। ইসলামে নারীর যে সম্মান ও অধিকার নির্ধারিত রয়েছে, তা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার এবং সামাজিক মর্যাদা রক্ষায় দলটি আপসহীন অবস্থানে থাকবে বলে উল্লেখ করেন।

নারীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা শুধু ভোটার নন, আপনারা আগামী প্রজন্মের সচেতন নির্মাতা। আপনাদের একটি ভোটই পারে একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে।” একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে নারীদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন ও দোয়া কামনা করেন তিনি।

সোমবার বিকেলে সিলেট মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর মাদ্রাসা মাঠে জাগ্রত নারী উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে ওই এলাকার বিপুল সংখ্যক নারী অংশ নেন এবং তাদের নিরাপত্তা ও বিভিন্ন সামাজিক দাবির কথা তুলে ধরেন।

বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, সমাজে নৈতিক অবক্ষয় ভয়াবহ আকার ধারণ করেছে। আল্লাহভীরু নেতৃত্বই পারে এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে। তিনি বলেন, নির্বাচিত হলে একটি দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি পরিবার নিরাপদে ও স্বস্তিতে বসবাস করতে পারবে।

তিনি আরও জানান, জামায়াত ক্ষমতায় এলে নারীদের জন্য দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কুটির শিল্প ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টি করা হবে। প্রতিটি এলাকায় উন্নত মাতৃসদন ও স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে মাতৃস্বাস্থ্য নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। কর্মক্ষেত্রে নারীরা যেন পর্দা ও শালীনতা বজায় রেখে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন, সে পরিবেশ তৈরি করা হবে বলেও জানান তিনি।

জাগ্রত নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোছা. ফাইমা বেগমের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর মো. আফজাল হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদ।

এছাড়া বক্তব্য দেন জাগ্রত নারী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা রোটারিয়ান ফখরুল ইসলাম, বর্তমান সভাপতি মো. রেদওয়ান হোসেন সুজন, জাস্টিস ফর জুলাই ইউকের উপদেষ্টা আমিনুল ইসলাম মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন আলমগীর, শিক্ষানুরাগী জিল্লুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: