সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

খন্দকার মুক্তাদিরের পক্ষে প্রচারণায় নামলেন পেশাজীবীরা

সিলেট-১ (মহানগর–সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেট-এর ব্যানারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ অংশ নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

লিফলেট বিতরণকালে পেশাজীবী নেতারা বলেন, দীর্ঘদিন ধরে সিলেট নানা সমস্যায় পিছিয়ে রয়েছে। অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্য ও শিক্ষা খাতের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হলে একজন অভিজ্ঞ, দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, খন্দকার আব্দুল মুক্তাদির সেই যোগ্যতা রাখেন।

তারা আরও বলেন, পেশাজীবী সমাজ সবসময় উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নেয়। সিলেট-১ আসনে একজন দায়িত্বশীল ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে খন্দকার মুক্তাদিরের পক্ষেই তারা জনগণের সমর্থন কামনা করছেন।

প্রচারণায় উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সদস্য সচিব প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরী, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, অ্যাব সিলেট চ্যাপ্টারের আহ্বায়ক প্রফেসর ড. মো. মোজাম্মেল হক খোকন, সকশিস সিলেট বিভাগের আহ্বায়ক লে. অধ্যাপক মো. মনিরুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) প্রফেসর ড. শাহ মো. আতিকুল হক, অ্যাব সিলেট চ্যাপ্টারের সদস্য সচিব ডা. জামিল আহমেদ, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আরিফা সুলতানা পপি, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন, এডিশনাল পিপি অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অ্যাডভোকেট নুর আহমদ, কৃষিবিদ আনোয়ার হোসেন এবং দৈনিক যায়যায়দিন-এর সিলেট প্রতিনিধি ইফতেখার মো. নাবিল চৌধুরীসহ আরও অনেকে।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: