সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে আদানি পাওয়ার

ডেইলি সিলেট ডেস্ক ::

কূটনেতিক সম্পর্কে অবনতি হলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে ভারতীয় কোম্পানি— আদানি পাওয়ার।

৫ অগাস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটতে থাকে, যার প্রভাব পড়ে দুই দেশের বিদ্যুৎ কেনাবেচার বাণিজ্যেও।

অন্তর্বর্তী সরকারের গঠিত প্যানেলের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে আদানি যে বিদ্যুৎ সরবরাহ করেছে, তার দাম পড়েছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।

কিন্তু সম্পর্কের টানাপড়েন ও দাম নিয়ে ঢাকার অসন্তোষ থাকার মধ্যেও আদানির তরফে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়ে দেওয়ার খবর এল।

দুই দেশের সরকারি নথির বরাতে রয়টার্স বলেছে, ‘ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২০২৫ সালে বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২২৫ কোটি কিলোওয়াট, যা আগের বছরের চেয়ে ৩৮ শতাংশ বেশি।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: