সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ডেইলি সিলেট ডেস্ক ::

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে মহাসড়কের গেন্ডা এলাকায় নবীনগরমুখী সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কীভাবে আগুন লেগেছে, তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের মালিক, চালক বা প্রত্যক্ষদর্শী কাউকে পায়নি। কীভাবে বাসটিতে আগুন লেগেছে, তা তদন্তের পর জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: