সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শুক্রবার, ২৬ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। আমাদের একটি টিম গেছে। তারা কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাগ থানার দক্ষিণ পাশের সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ছবির হাটে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: