![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট নগরীর সড়কে টানা দ্বিতীয় দিনের মতো বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনভর চলা অভিযানে মোট ১০৫টি যানবাহন আটক এবং ৩২টি মামলা দায়ের করা হয়েছে। সন্ধ্যায় এসএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, অভিযানে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে ৬৬টি ব্যাটারিচালিত রিকশা, ৫টি সিএনজিচালিত অটোরিকশা, ৩টি লেগুনা, ২৮টি মোটরসাইকেল, ২টি ট্রাক এবং একটি পিকআপ আটক করা হয়। এসব যানবাহন সরাসরি ডাম্পিং করা হবে।
এছাড়া এদিন দায়ের করা ৩২টি মামলার মধ্যে রয়েছে—সিএনজিচালিত অটোরিকশা ১০, মোটরসাইকেল ১৭, মাইক্রোবাস ১, ট্রাক ৩ এবং একটি পিকআপের বিরুদ্ধে মামলা। পুলিশ জানায়, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে না পারায় এসব মামলা দায়ের করা হয়।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) অভিযানের প্রথম দিনে ৮৭টি যানবাহন আটক এবং ১৭টি মামলা দায়ের করা হয়েছিল।