সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
মঙ্গলবার, ৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির অভিযান

স্টাফ রিপোর্টার ::

সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার ও পাঠানটুলাসহ নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের প্রথমদিনে ৮৭টি অবৈধ যানবাহন আটক করা হয়েছে এবং কাগজপত্র না থাকায় ১৭টি মামলা দায়ের করা হয়েছে। আটক যানবাহনের মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা ৬৫টি, সিএনজি অটোরিকশা ৫টি, মোটরসাইকেল ১৪টি, লেগুনা ১টি, ট্রাক ১টি ও পিকআপ ১টি। মামলা করা হয়েছে সিএনজি অটোরিকশার বিরুদ্ধে ২টি, মোটরসাইকেলের বিরুদ্ধে ১১টি, প্রাইভেটকারের বিরুদ্ধে ২টি, পিকআপ ও ট্রাকের বিরুদ্ধে একটি করে।

এ সময় নগরের বিভিন্ন পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা যানবাহনের কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করেন। অভিযান চলাকালীন ২০টি অবৈধ যানবাহন ডাম্পিংয়ে নেওয়া হয়।

অভিযান সরাসরি তদারকি করেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি গণমাধ্যমকে জানান, নগরের ভোগান্তি কমানো, দুর্ঘটনা প্রতিরোধ এবং যানজট নিরসনই এই অভিযানের মূল উদ্দেশ্য। তিনি বলেন, “অবৈধ যানবাহন সরাতে আগেই সময় দেওয়া হয়েছিল, মাইকিংও করা হয়েছে। এরপরও যারা নির্দেশনা মানছে না তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এর আগে গত সপ্তাহে এসএমপি সড়ক শৃঙ্খলা ফেরাতে পাঁচ দফা নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, নগরীতে ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন বা ভুয়া নাম্বার প্লেটযুক্ত যানবাহন চলাচল করতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা পার্কিং নিষিদ্ধ এবং মোটরসাইকেল চালক ও আরোহীর জন্য হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং দীর্ঘমেয়াদে সড়কে শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: