সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ১৩ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিমানবন্দর এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকার অদূরে যাত্রীবাহী যমুনা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। শনিবার সকাল ৮টা ১৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন জানিয়েছেন। তিনি জানান, ঢাকামুখী যমুনা এক্সপ্রেস এপিবিএন কার্যালয়ের বিপরীতে লাইনচ্যুত হয়েছে। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আরেকটি লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

রাতে জামালপুরের তারাকান্দি স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটির গন্তব্য ঢাকার কমলাপুর স্টেশন। সূচি অনুযায়ী, ঢাকা থেকে বিকাল পৌনে ৫টায় রওনা হয়ে ট্রেনটির তারাকান্দি স্টেশনে পৌঁছার কথা রাত ১১টায়। এরপর রাত ২টায় সেখান থেকে রওনা হয়ে সকাল ৮টায় কমলাপুর স্টেশনে পৌঁছার কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: