সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভারতীয় পরিচয়পত্রসহ কলকাতায় বাংলাদেশি অভিনেত্রী শান্তা পাল গ্রেপ্তার

ডেইলি সিলেট ডেস্ক ::

কলকাতার পার্ক স্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার কার্ড ও আধার কার্ড।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, গত ২৮ জুলাই বিক্রমগড়ে একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তদন্ত চলছে—কীভাবে তাঁর কাছে এই ভারতীয় পরিচয়পত্রগুলো এসেছে এবং সেগুলো আসল না নকল, তা যাচাই করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাপ-ক্যাবের ব্যবসার আড়ালে তিনি কলকাতায় অবস্থান করছিলেন। ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন এবং বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন। সম্প্রতি ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়েরের সময়ও আলাদা ঠিকানা ব্যবহার করেন।

গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এবং একটি বিমান সংস্থার আইডি কার্ডও উদ্ধার হয়। পুলিশ জানতে চাইছে—কোন নথি দেখিয়ে তিনি আধার ও ভোটার কার্ড পেয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

শান্তা পালের বড় পর্দায় অভিষেক হয়েছিল ‘ব্যাচেলর ইন ট্রিপ’ ছবিতে। তিনি একটি তামিল চলচ্চিত্র ‘ইয়েরালাভা’-তেও অভিনয় করেন এবং বাংলাদেশের একাধিক প্রজেক্টে যুক্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: