সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
রবিবার, ১৭ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরানের আদালত ভবনে গ্রেনেড হামলা, নিহত ৮

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি চরমপন্থী গোষ্ঠী জায়েশ আল-আদল এর সশস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, এই ঘটনায় হামলাকারী ৩ জনও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যে এক মা ও তার সন্তানও রয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

শনিবার স্থানীয় সময় এ হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারী নিহত হয়।

সন্ত্রাসীরা আদালত ভবনে হ্যান্ড গ্রেনেড ছুড়ে এবং গুলিবর্ষণ শুরু করে। হামলার দায় নিজেদের টেলিগ্রাম চ্যানেলে স্বীকার করেছে জায়েশ আল-আদল। তারা বেসামরিক নাগরিকদের সংঘর্ষস্থল ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বালুচ মানবাধিকার গোষ্ঠী হালভস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারীরা আচমকা বিচারকদের কক্ষে ঢুকে পড়ে এবং বিচার বিভাগের একাধিক কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায়।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশে সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘুদের বসবাস, যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবহেলা ও অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ জানিয়ে আসছে। অঞ্চলটিতে প্রায়শই বিচ্ছিন্নতাবাদী ও সুন্নি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটে।

ইরান সরকার অভিযোগ করেছে, এসব গোষ্ঠীর সঙ্গে বিদেশি শক্তিগুলোর সংযোগ রয়েছে এবং তারা সীমান্তে চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: