সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মালয়েশিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত রেসার অভিক আনোয়ার

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশের মোটরস্পোর্টস ইতিহাসে অন্যতম সফল রেসার অভিক আনোয়ার মালয়েশিয়ায় রেস চলাকালীন মারাত্মক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শনিবার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় তার গাড়িটি ভয়াবহভাবে দুর্ঘটনার শিকার হয়।

অভিকের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, “অভিকের গাড়ি রেস চলাকালে দুর্ঘটনায় পড়ে। বর্তমানে তিনি চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার আওতায় রয়েছেন। সবাই তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করবেন।”

দুর্ঘটনার আগে রেসিং ট্র্যাকে আত্মবিশ্বাসী অভিক সকালেই এক পোস্টে লিখেছিলেন, “গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পেয়েছি। যদি টার্ন ৫ ও ৬-এ গাড়িটি স্লাইড না করত, তাহলে আরও ভালো অবস্থান সম্ভব ছিল। ইনশাআল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা করে নেওয়ার চেষ্টা করব।”

৩৯ বছর বয়সী অভিক আনোয়ার বাংলাদেশের মোটরস্পোর্টসে পথিকৃৎ হিসেবে পরিচিত। গত বছরের ডিসেম্বরে বিশ্বের অন্যতম প্রাচীন ট্যুরিং কার রেসে অংশ নিয়ে দুবাইয়ের অটোড্রোমে দুটি রেসেই পোডিয়ামে উঠে দেশের জন্য গৌরব বয়ে আনেন।

দেশজুড়ে তার সুস্থতার জন্য ক্রীড়ামোদীদের মধ্যে গভীর উদ্বেগ ও প্রার্থনার ঢেউ বইছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: