সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে গ্রেপ্তার ১২৬০

ডেইলি সিলেট ডেস্ক ::

ফ্রান্সে শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস ধরে চলমান আন্দোলনে রাজধানী প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের ৮৬ শতাংশই নাবালক। আগামী শনিবার দেশজুড়ে নতুন করে বৃহৎ বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

গত ১৭ সেপ্টেম্বর প্যারিসের একটি স্কুলে শিক্ষক সংকট, স্কুলের দীর্ঘ সময়সীমা ও শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর প্রতিবাদে এই আন্দোলন শুরু হলেও তা এখন পুরো ফ্রান্সে ছড়িয়ে পড়েছে। প্যারিসের ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠান এইচইসি প্যারিসেও শিক্ষার্থীরা অবরোধ করেছেন।

সহিংসতা ও ভাঙচুরের আশঙ্কায় লিওঁ শহরে ছাত্র বিক্ষোভ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। প্যারিস পুলিশের তথ্যমতে, এক মাসের এই আন্দোলনে ২৮৬ জন পুলিশ ও ১৩ জন শিক্ষাকর্মী আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এই আন্দোলনকে ‘শহুরে সহিংসতা’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন। অন্যদিকে, শিক্ষামন্ত্রী এদুয়ার্দ জেফ্রে জানিয়েছেন, দেশের প্রায় ২০০টি উচ্চ বিদ্যালয়ে এখনো বিক্ষোভ চলছে। তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ইতোমধ্যে প্রতিশ্রুত ৩ হাজার বিকল্প শিক্ষকের দুই-তৃতীয়াংশ বিভিন্ন স্কুলে নিয়োগ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ বা ‘রেড জোন’ তালিকাভুক্ত স্কুলের সংখ্যা ১১৪ থেকে ৪৭-এ নামিয়ে আনা হয়েছে। এছাড়া, উচ্চশিক্ষায় ভর্তির প্ল্যাটফর্ম ‘পারকুরসুপ’ পর্যালোচনা করে চলতি অক্টোবরের শেষ নাগাদ নতুন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: