সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

ডেইলি সিলেট ডেস্ক ::

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। বৃহস্পতিবার পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডন লিখেছে, জরুরি উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।

এর আগে সেখানকার লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছিলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির ডনকে বলেন, ‘‘আল খায়ের স্কুলের ছাদ ধসে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।’’

দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ছিল বলে তার দপ্তরের দেওয়া বিবৃতিতে বলা হয়।

এতে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে তাদের বের করে আনার চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: